প্রথম আলোর কর্মীর মোটর সাইকেল চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালের পাশ থেকে গতকাল মঙ্গলবার দুপুরে একটি মোটরসাইকেল চুরি হয়েছে। ধানমন্ডি থানায় এ ব্যাপারে মামলা হয়েছে।চুরি হওয়া মোটরসাইকেলটির মালিক প্রথম আলোর জ্যেষ্ঠ অফিস সহকারী ফরিদ উদ্দিন। গতকাল বেলা পৌনে দুইটার দিকে তিনি ল্যাবএইড হাসপাতালের পাশের একটি ভবনের নিচে তাঁর হিরো হোন্ডা স্প্রিন্টার (ঢাকা মেট্রো-হ-২৯-১৬৮১) মোটরসাইকেলটি রেখে হাসপাতালে যান। ২০ মিনিট পর ফিরে এসে দেখেন, তাঁর মোটরসাইকেলটি নেই। অনেক খোঁজাখুঁজি ও কর্তব্যরত দারোয়ানদের জিজ্ঞাসা করেও কোনো তথ্য পাননি।