প্রথম আলোর সামনে মানববন্ধন
প্রথম আলোর বাংলা নববর্ষের ক্রোড়পত্রে হাসনাত আবদুল হাইয়ের লেখা ‘টিভি ক্যামেরার সামনে মেয়েটি’ শিরোনামে একটি ছোটগল্প প্রকাশের প্রতিবাদ জানিয়েছে ‘আমরা কজনা’। এই সংগঠনের ব্যানারে অল্পসংখ্যক নারী সাংবাদিক ও উন্নয়নকর্মী গতকাল বৃহস্পতিবার বিকেলে কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেন।মানববন্ধনে বক্তারা বলেন, প্রথম আলো গল্পটির জন্য ক্ষমা চাইলেও তা গ্রহণযোগ্য নয়। গল্পটির মাধ্যমে শাহবাগের গণজাগরণ মঞ্চের আন্দোলন এবং এর সঙ্গে জড়িত নারীদের অপমান করা হয়েছে। এর বিচার হওয়া উচিত। বক্তারা এই গল্পটি ছাপানোর জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির, এটিএন নিউজের বার্তাপ্রধান মুন্নী সাহা, নারী সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক পারভীন সুলতানা, আক্কু চৌধুরীসহ ২০-২৫ জন নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন।