প্রথম আলোয় আয়েশা মেমোরিয়াল হাসপাতালের ফ্রি কিডনি ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে রাজধানীর আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হসপিটাল (প্রা.) লিমিটেডের উদ্যোগে এবং প্রথম আলোর সহযোগিতায় গতকাল ১৪ মার্চ পত্রিকাটির প্রধান কার্যালয়ে দিনব্যাপী কিডনি ক্যাম্পের আয়োজন করা হয়।এ ক্যাম্পে প্রথম আলোর দেড় শ জন সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীকে বিনা মূল্যে চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। পরামর্শ দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কিডনি রোগ বিভাগের সহযোগী অধ্যাপক রানা মোকাররম হোসেন এবং একই বিভাগের সহকারী অধ্যাপক মো. ওমর ফারুক। ক্যাম্প পরিচালনায় সমন্বয়ক হিসেবে ছিলেন আয়েশা মেমোরিয়াল হাসপাতালের পরিচালক আশীষ কুমার চক্রবর্তী, প্রধান চিকিৎসা কর্মকর্তা (সিএমও) গুলজার হোসেন উজ্জ্বল, ইশারাত জাহান ও হাসপাতালের ব্র্যান্ড ম্যানেজার মো. মনিরুল ইসলাম রানা।ক্যাম্পে রোগীদের উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া এদিন হাসপাতাল প্রাঙ্গণে ফ্রি কিডনি ক্যাম্প ও রোড শোর আয়োজন করা হয়।আজ ১৫ মার্চ আয়েশা মেমোরিয়াল হাসপাতালের ব্রাহ্মণবাড়িয়া তথ্যসেবা কেন্দ্রেও ফ্রি কিডনি ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।