প্রথম কিস্তির টাকা জমা দেওয়ার সময় দুই মাস বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিলমিল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিদের প্রথম কিস্তির টাকা জমা দেওয়ার সময় দুই মাস বাড়ানো হয়েছে। আগামী ১৬ এপ্রিল পর্যন্ত এই কিস্তির টাকা জমা দেওয়া যাবে। এই টাকা জমা দেওয়ার শেষ তারিখ ছিল কাল ১৪ ফেব্রুয়ারি। রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা গতকাল মঙ্গলবার রাতে প্রথম আলোকে বলেন, বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিদের সুবিধার্থে কিস্তির টাকা জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে। প্রথম কিস্তির টাকা (জামানতের টাকা ছাড়া) তিন কাঠার প্লটের জন্য তিন লাখ ৩০ হাজার এবং পাঁচ কাঠার জন্য সাড়ে সাত লাখ টাকা। রাজউকের চেয়ারম্যান বরাবর পে-অর্ডারের মাধ্যমে এই টাকা দেওয়া যাবে।