প্রথম চীন-দক্ষিণ এশিয়া মেলার ‘থিম কান্ট্রি’ বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬ থেকে ১০ জুন চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম চীন-দক্ষিণ এশিয়া মেলা। চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়ে বলেছে, এবারের মেলার প্রতিপাদ্য হলো বাংলাদেশ। সিআরআই ও কুনমিং শহর কর্তৃপক্ষ বাংলাদেশসহ দক্ষিণ এশীয় অঞ্চলের গীতিকার, সুরকার, শিল্পী ও আগ্রহী অন্য ব্যক্তিদের কাছ থেকে এ মেলার প্রতিপাদ্য-সংগীত (থিম সং) আর গানের কথা আহ্বান করেছে।মেলার প্রতিপাদ্য ‘পরস্পরের কাছে উন্মুক্তকরণ, বাস্তব সহযোগিতা, পারস্পরিক উপকারিতা এবং মিলিত সাফল্য, সম্প্রীতি উন্নয়ন’—এ বক্তব্যের চেতনা প্রতিপাদ্য-সংগীতে প্রতিফলিত হতে হবে। ১০টি সেরা গান চূড়ান্তভাবে নির্বাচিত হবে। প্রতিযোগিতার ফল প্রকাশিত হবে ৬ মে। সংগীতের অডিও, স্বরলিপি, গানের কথা, শিল্পীর সংক্ষিপ্ত পরিচয় এবং তাঁর সঙ্গে যোগাযোগের উপায় ২০ এপ্রিলের মধ্যে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের ই-মেইল [email protected] অথবা ডাক ঠিকানা: বাংলা বিভাগ (সিআরআই-১১), চীন আন্তর্জাতিক বেতার, পিও বক্স: ৪২১৬, পেইচিং ১০০০৪০, চীন-এ পাঠাতে হবে। ফোন: ০০৮৬-০১-৬৮৮৯২২৯৯।