প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে চলতি শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ক্লাস শুরু হবে। এ ছাড়া কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের শূন্য আসন পূরণের জন্য আবারও সাক্ষাত্কার নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ‘খ’ ইউনিটের শূন্য আসন পূরণের জন্য মেধাক্রম ২৩৪৭ থেকে ২৭৫০ পর্যন্তদের সাক্ষাত্কার ৮ ফেব্রুয়ারি ও ২৭৫১ থেকে ৩০৫০ পর্যন্তদের সাক্ষাত্কার ৯ ফেব্রুয়ারি কলা অনুষদের ডিন কার্যালয়ে অনুষ্ঠিত হবে। শূন্য আসন পূরণ হলেই সাক্ষাত্কার গ্রহণ শেষ হবে।