প্রথম বর্ষের ক্লাস শুরু ১৬ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০১০-১১, ২০১১-১২ ও ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও ক্লাস ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। গতকাল বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোর্স রেজিস্ট্রেশন হবে ১৬ থেকে ২৪ ফেব্রুয়ারি। আর বিলম্বে কোর্স রেজিস্ট্রেশন হবে ২৫ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ এবং কোর্স অ্যাডজাস্টমেন্ট করা যাবে ২৪ মার্চ পর্যন্ত। বিজ্ঞপ্তি।