ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ২০১১ সালের প্রথম শ্রেণীতে ভর্তির জন্য লটারির সময়সূচি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ২১ ও ২২ ডিসেম্বর রাজধানীর বেইলি রোডের মূল ক্যাম্পাসে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে নয়টা থেকে সব শাখার বোনের কোটা, আজিমপুর শাখার কলোনির কোটা এবং বসুন্ধরা প্রভাতি ও দিবা শাখার, দুপুর সাড়ে ১২টা থেকে ধানমন্ডি প্রভাতি ও দিবা শাখার, বিকেল তিনটা থেকে আজিমপুর প্রভাতি ও দিবা শাখার লটারি অনুষ্ঠিত হবে। ২২ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে নয়টায় ইংরেজি মাধ্যম, সাড়ে ১১টায় মূল দিবা ও বিকেল তিনটায় মূল প্রভাতি শাখার লটারি অনুষ্ঠিত হবে।ইতিমধ্যে বাছাইকৃত ভর্তি ইচ্ছুক প্রার্থীদের সংশোধিত চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.vnsc.edu.bd ও dhakabij.com-এ তালিকা আছে। বিজ্ঞপ্তি।