প্রধানমন্ত্রী আজ বুয়েট পরিদর্শনে যাচ্ছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) পরিদর্শনে যাবেন। তিনি বুয়েট ক্যাম্পাসে নবনির্মিত ১২ তলাবিশিষ্ট তড়িৎ ও কম্পিউটার কৌশল ভবন উদ্বোধন করবেন। এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম নজরুল ইসলাম উপস্থিত থাকবেন।