প্রধানমন্ত্রী বরাবর কর্মচারীদের স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বেতন কমিশন গঠন করে নতুন স্কেল প্রদানসহ সরকারি কর্মচারীদের স্বার্থসংশ্লিষ্ট বেশ কিছু দাবিতে গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দিয়েছে তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতি।কর্মচারীরা প্রথমে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে জড়ো হয়ে সমাবেশ করেন। পরে সেখান থেকে মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর রওনা হলে শাহবাগের শিশুপার্কের সামনে পুলিশ বাধা দেয়। পরে পুলিশের সহায়তায় সমিতির একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দিয়ে আসে।এর আগে সমিতির সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন সমিতির নেতা রশিদ উল্লাহ, লুৎফর রহমান, নাজমা আক্তার, মো. সেলিম মোল্লা প্রমুখ। তাঁরা বলেন, নতুন স্কেল প্রদানের আগে অন্তর্বর্তী সময়ের জন্য কর্মচারীদের বেতন ৬০ শতাংশ বৃদ্ধি করতে হবে।