প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেত্রীসহ পদস্থদের সম্পদের হিসাব প্রকাশের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী, মন্ত্রিপরিষদের সদস্য ও সাংসদ এবং তাঁদের পোষ্যদের সম্পদের হিসাব জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছে সিটিজেনস রাইটস মুভমেন্ট। জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল রোববার মানববন্ধন কর্মসূচিতে সংগঠনটি এ দাবি জানায়। শুধু মন্ত্রী-সাংসদ নয়, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারের বিভিন্ন বিভাগের শীর্ষ পদে আসীন ব্যক্তি ও সাংবিধানিক পদে অধিষ্ঠিতদেরও নিজের এবং পোষ্যদের সম্পদ-দায়দেনার হিসাব প্রকাশ করে দৃষ্টান্ত স্থাপনের দাবি জানান সংগঠনের নেতারা। মানববন্ধনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের মহাসচিব তুসার রেহমান। মফিজুল হক সরকারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতা করেন এনামুল হক, সরদার আমিন, মোমিনুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।