প্রধানমন্ত্রীকে বিএনএর শুভেচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিপ্লোমা নার্সদের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা ঘোষণা বাস্তবায়ন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের (বিএনএ) নেতারা। গতকাল বুধবার বিএনএর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. জামাল উদ্দিন প্রধানমন্ত্রীকে এ শুভেচ্ছা জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০০০ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নার্সদের জন্য দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা ঘোষণা দিলেও তা বাস্তবায়িত হয়নি। পরে বতর্মান প্রধানমন্ত্রী ২০০৯ সালে নার্সদের এক পুরস্কার প্রদান অনুষ্ঠানে একই ঘোষণা দেন এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় বেসামরিক ক্ষেত্রে ডিপ্লোমা নার্সদের আর্থিক সুবিধাসহ পদমর্যাদা দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করেন। বিজ্ঞপ্তি।