প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌরবিদ্যুৎ সংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনগণকে বিকল্প বিদ্যুৎ উৎস ব্যবহারে উত্সাহিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সৌরবিদ্যুৎ-ব্যবস্থার উদ্বোধন করেছেন। প্রায় এক কোটি টাকা ব্যয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ২০ পয়েন্ট ১৬ কিলোওয়াটের এ সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করেছে। খবর বাসসের।প্রধানমন্ত্রীর কার্যালয়ের সৌরবিদ্যুৎ-ব্যবস্থায় ১২৬টি সোলার প্যানেল ব্যবহার করা হয়েছে। প্রতিটি প্যানেলের সর্বোচ্চ বিদ্যুৎ উত্পাদন ক্ষমতা ১৬০ ওয়াট। শেখ হাসিনা বোতাম টিপে তাঁর কার্যালয়ে এই সৌরবিদ্যুৎ-ব্যবস্থার উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ, তৌফিক-ই-এলাহী চৌধুরী ও গওহর রিজভী এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ এনামুল হক প্রমুখ।