প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যাত্রা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টি ও হরতাল উপেক্ষা করে ফিজিওথেরাপি কলেজ ভবন নির্মাণের দাবিতে গতকাল রোববারও অনশন করেছেন শিক্ষার্থীরা। সপ্তম দিনে গতকাল আটজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণেই অসুস্থ শিক্ষার্থীদের স্যালাইন দেওয়া হচ্ছে। দাবি আদায়ে আজ সোমবার দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে শহীদ মিনার থেকে তাঁর কার্যালয়ের দিকে যাত্রা করবেন শিক্ষার্থীরা।ভিত্তিপ্রস্তর স্থাপনের এক বছর পরও ‘বাংলাদেশ কলেজ অব ফিজিওথেরাপি’ ভবনের নির্মাণকাজ শুরু না হওয়ায় গত সোমবার শিক্ষার্থীরা শহীদ মিনারে অনশন শুরু করেন। দাবি আদায় না হলে গত শনিবার শিক্ষার্থীরা আত্মাহুতি দেওয়ারও হুমকি দেন।জানা যায়, গত শুক্রবার রাতে ফিজিওথেরাপি কলেজের কয়েকজন অনারারি শিক্ষক ভবনের নির্মাণকাজ শুরু এবং শিক্ষার্থীদের অনশনের বিষয়ে কথা বলতে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান। স্বাস্থ্যমন্ত্রী দ্রুত ভবনের নির্মাণকাজ শুরু হবে বলে আশ্বস্ত করেন।এদিকে গতকাল বেলা দুইটার দিকে স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ থেকে অনশন তুলে নিতে শিক্ষার্থীদের আহ্বান জানান স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক খন্দকার মো. সেফায়েতউল্লাহ (চিকিৎসাশিক্ষা)। এ সময় স্থাপত্য অধিদপ্তরের যুগ্ম প্রধান প্রকৌশলী (স্বাস্থ্য) আহছানুল হক খান এবং স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।