প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের দাবিতে নার্সদের মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নার্স নিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রীর দেওয়া ঘোষণার পর আড়াই বছর পার হয়েছে, কিন্তু নার্স নিয়োগ হয়নি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপের দাবিতে গতকাল শনিবার বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন মানববন্ধন কর্মসূচি পালন করেছে।জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি আজিজা হেনা। অতিথি হিসেব উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিপ্লোমা ওয়েলফেয়ার নার্সেস অ্যসোসিয়েশনের সভাপতি ইসমত আরা। সভায় বক্তারা প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন। বিজ্ঞপ্তি।