প্রধানমন্ত্রীর ভিডিও ক্যামেরাম্যানের চুক্তি বাতিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভিডিও ক্যামেরাম্যান শহীদুল হক জীবনের চুক্তি বাতিল করা হয়েছে। সরকারের এক তথ্য বিবরণীতে গতকাল বুধবার এ কথা জানানো হয়।প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র জানায়, ক্ষমতার অপব্যবহারের অভিযোগে শহীদুল হকের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। তাঁর বিরুদ্ধে রাজধানীতে একটি বাড়ি দখলের অভিযোগ ওঠে। এর আগেও এমন অভিযোগ ওঠার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস শাখা থেকে তাঁকে কয়েক দিনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল।গত ৩০ ডিসেম্বর থেকে শহীদুল হকের চুক্তি বাতিল করা হয়। তাঁকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচয়পত্র ফেরত দিতে বলা হয়েছে। বিভিন্ন ফটকে এবং গোয়েন্দা সংস্থাগুলোকে বিষয়টি অবগত করা হয়েছে।