প্রবাসীদের পরিবারকে নিয়ে ভাবতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ৫০ লাখ মানুষ প্রবাসজীবন যাপন করছেন পরিবার দেশে রেখে। এসব মানুষ তাঁদের পরিবারের অন্যতম কর্মক্ষম ও দায়িত্বশীল ব্যক্তি। গুরুত্বপূর্ণ এসব মানুষের অনুপস্থিতিতে তাঁদের পরিবারের ওপর অনেক বাধাবিপত্তি আসে। তাঁদের পরিবার নিয়ে সমাজ ও সরকারকে ভাবতে হবে।আন্তর্জাতিক পরিবার দিবস উপলক্ষে গতকাল রোববার রাজধানীর আইডিডি ভবনে অনুষ্ঠিত ‘পরিবারে অভিবাসনের প্রভাব’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এ কথা বলেন। ঢাকার জাতিসংঘ তথ্য কেন্দ্র ও ওয়ার্ল্ড ওয়াইড ফ্যামিলি লাভ মুভমেন্ট (ডব্লিউডব্লিউএফএলএম) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার আঞ্চলিক প্রতিনিধি রাবাব ফাতিমা। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। বক্তব্য দেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী আর্থার এরকেন, সচিব রাজিয়া বেগম, ডব্লিউডব্লিউএফএলএমের চেয়ারপার্সন তাজকেরা খায়ের প্রমুখ।