বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেছেন, প্রযুক্তি ও এর সেবাকে গ্রামের মানুষের কাছে নিয়ে যেতে হবে। যাঁরা মাঠে-ঘাটে কাজ করেন, তাঁদের কাজে না লাগাতে পারলে ডিজিটাল বাংলাদেশ গঠন সম্ভব হবে না। এ জন্য তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।গত মঙ্গলবার সন্ধ্যায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে (আইডিইবি) প্রশিক্ষণার্থীদের মাঝে প্রতিমন্ত্রী এ কথা বলেন। আইডিইবি এই অনুষ্ঠানের আয়োজন করে।স্বভাবসুলভ কবিতার ছন্দে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রযুক্তি প্রগতির পথ কাল গণ্য, ডিজিটাল বাংলাদেশ হতে হবে প্রত্যেক মানুষের জন্য।’ দেশের মানুষ প্রযুক্তিকে উন্নয়নের পথ হিসেবে বেছে নিয়েছে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মো. ফজলুর রহমান খান, মো. ইদরীস আলী, এনামুল হক প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।