প্রশিকা ভবন খোলার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরে বেসরকারি সংস্থা প্রশিকার প্রধান কার্যালয় নিয়ে অচলাবস্থার অবসান হয়নি। ভবনটি এখনো পুলিশের নিয়ন্ত্রণে আছে। গতকাল বৃহস্পতিবার প্রশিকার কর্মীরা ভবনটি খুলে দেওয়ার দাবিতে রাস্তায় মানববন্ধন করেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল সকালে প্রশিকার কর্মীরা ওই প্রতিষ্ঠানের সাবেক চেয়ারম্যান কাজী ফারুক আহমেদের কুশপুত্তলিকায় আগুন ধরিয়ে দেন। মিরপুর বিভাগের পুলিশের অতিরিক্ত উপকমিশনার ইলিয়াছ শরীফ প্রথম আলোকে বলেন, ভবনটি পুলিশ পাহারা দিচ্ছে।