প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেডিকেল কলেজের দ্বিতীয় পেশাগত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগে জাতীয় প্রেসক্লাব এলাকা থেকে শওকত হোসেন স্বপন ও মো. এহতেশামুল হক নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। এঁদের মধ্যে একজন চিকিৎসক ও অন্যজন মেডিকেল কলেজের ছাত্র।স্বপন ন্যাশনাল মেডিকেল কলেজের ছাত্র ছিলেন। তিনি পাস করে বেরিয়ে গেছেন। অন্যজন একই কলেজে পড়ছেন।