প্রস্তাবিত ট্রাস্ট আইন স্নায়বিক প্রতিবন্ধীদের জন্য অত্যাবশ্যকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রস্তাবিত জাতীয় ট্রাস্ট আইনটি অটিজম, সেরিব্রাল পালসি, ডাউন সিনড্রোম, বুদ্ধি ও অন্যান্য স্নায়বিক প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তার জন্য অত্যাবশ্যকীয় পদক্ষেপ। এই আইনের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তির বাবা-মা অথবা অভিভাবক তাঁদের অবর্তমানে সন্তানের নিরাপত্তা সুনিশ্চিত করতে সক্ষম হবেন। গতকাল শনিবার রাজধানীর প্রেসক্লাবে প্যারেন্টস ফোরাম ফর ডিফারেন্টলি অ্যাবল আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের সহসাধারণ সম্পাদক মাহতাবুল হাকিম। এ সময় ফোরামের সভাপতি সাজিদা রহমান ড্যানি, সহসভাপতি ফারহানা রহমান ও কোষাধ্যক্ষ খন্দকার এনামুল বাশির উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।