প্রস্তাবিত দেয়াললিখন আইনের প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত সোমবার মন্ত্রিসভায় অনুমোদিত প্রস্তাবিত দেয়াললিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইনকে পুরোপুরি উদ্ভট ও অগণতান্ত্রিক মন্তব্য করে তা অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। গতকাল মঙ্গলবার দলটির সভাপতি খন্দকার আলী আব্বাস ও সাধারণ সম্পাদক সাইফুল হক এক বিবৃতিতে এই দাবি জানান। তাঁরা বলেন, এ আইন অনুযায়ী পোস্টার ও ব্যানার লাগাতে সরকারকে ফি দিতে হবে। এর মধ্য দিয়ে সরকার গণতান্ত্রিক রাজনৈতিক তৎপরতা সংকুচিত করার উদ্যোগ নিয়েছে। বিজ্ঞপ্তি।