প্রস্তুত জাতীয় ঈদগাহ মাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহ মাঠ প্রস্তুত। আজ মঙ্গলবার দুপুরের মধ্যেই বাকি কাজ শেষ হবে। এরপর ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) মেয়র সাদেক হোসেন খোকা ঈদগাহ মাঠ পরিদর্শন করবেন।গতকাল সোমবার সরেজমিনে দেখা গেছে, মাঠে শামিয়ানা টানানোর কাজ শেষ হয়েছে। উঁচু-নিচু জায়গা বালু দিয়ে ভরাট করে সমতল করা হয়েছে। কর্মরত শ্রমিকেরা জানিয়েছেন, সোমবার রাতের মধ্যেই মাঠে ত্রিপল বিছানো শেষ হবে। মাঠের সার্বিক নিরাপত্তা রক্ষায় পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যদের নজরদারি করতে দেখা গেছে।শ্রমিকদের কাজ তদারক করতে আসা ডিসিসির নির্বাহী প্রকৌশলী শরিফউদ্দিন প্রথম আলোকে জানান, প্রস্তুতিপর্বের অবশিষ্ট কাজ আজ শেষ হবে। ঈদগাহ মাঠের আয়তন দুই লাখ ৫৭ হাজার বর্গফুট। এতে সর্বোচ্চ এক লাখ ২০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।