প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩০ ও ৩১ ডিসেম্বর বাংলাদেশ শিশুস্বাস্থ্য ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। ঢাকা শিশু হাসপাতাল চত্বরে দুই দিনব্যাপী এই পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।গতকাল ইনস্টিটিউটের একাডেমিক পরিচালক মনজুর হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। পুনর্মিলনীতে ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়।ইনস্টিটিউট থেকে পাস করা সব শিশুরোগ বিশেষজ্ঞ এবং নেপালসহ বিভিন্ন দেশে অবস্থানরত ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীরা পুনর্মিলনীতে উপস্থিত থাকবেন। দেশের শিশুস্বাস্থ্য-সেবা কীভাবে উন্নত করা যায়, বৈজ্ঞানিক সেমিনারে সে বিষয়ে তাঁরা মতামত ও সুপারিশ দেবেন।