প্রাণ ড্রিংকসের লাইসেন্স বাতিল কেন বেআইনি নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাণ ফ্রুট ড্রিংকসের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। অ্যাগ্রিকালচার মার্কেটিং কোম্পানি লিমিটেডের পক্ষে করা এক রিট আবেদনের শুনানি নিয়ে গত সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।স্বাস্থ্যসচিব, খাদ্যসচিব, বিএসটি-আইয়ের মহাপরিচালক, পরিচালকসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।জানা যায়, মান নিয়ন্ত্রণকারী পরীক্ষাগারের সুপারিশ অনুসারে গত ১৩ অক্টোবর বিএসটিআইয়ের পরিচালক মো. লুৎফর রহমান খান স্বাক্ষরিত এক নির্দেশে প্রাণসহ ৩১টি কোম্পানির বিভিন্ন ভোগ্যপণ্যের লাইসেন্স বাতিল করা হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়।