প্রাণী চিকিৎ সকের সংকট
ঢাকা চিড়িয়াখানায় আবারও প্রাণী চিকিৎ সকের সংকট দেখা দিয়েছে। বর্তমানে এক হাজার ৬৬৩টি প্রাণীর চিকিৎ সা দিচ্ছেন একজন প্রাণী চিকিৎ সক (ভেটেরিনারি সার্জন)। ছয় মাস আগে তিনজন চিকিৎ সক নিয়োগ দেওয়া হলেও তিনজনই বদলি হয়ে চিড়িয়াখানা ছেড়ে গেছেন। কর্তৃপক্ষ বলছে, চিকিৎ সক না থাকার কারণে চিড়িয়াখানায় প্রাণীদের চিকিৎ সা-সেবা ব্যাহত হচ্ছে। গত বছরের ২১ মে একমাত্র চিকিৎ সক জাকিরুল ফরিদ ছয় মাসের ছুটিতে যান। তিনি ছুটিতে থাকার সময় তিনজন চিকিৎ সককে নিয়োগ দেওয়া হয়। ছুটি শেষে ১৬ নভেম্বর জাকিরুল ফরিদ কাজে যোগ দেন। আর ডিসেম্বরে প্রাণিসম্পদ অধিদপ্তরের এক আদেশে নিয়োগ পাওয়া তিন চিকিৎ সককে বদলি করা হয়।চিড়িয়াখানার একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বিশ্বের চিড়িয়াখানাগুলোর সংগঠনের (ওয়ার্ল্ড জু অ্যাসোসিয়েশন) নীতিমালা অনুযায়ী, চিড়িয়াখানায় প্রাণী মৃত্যুর গ্রহণযোগ্য মাত্রা হচ্ছে ৫ থেকে ৬ শতাংশ। সেখানে ঢাকা চিড়িয়াখানায় প্রাণী মৃত্যুর হার মাত্র দুই শতাংশ। তার পরও মৃত্যুর জন্য দায়ী করা হয় চিকিৎ সককে, ব্যবস্থাও নেওয়া হয় তাঁদের বিরুদ্ধে। এ কারণে চিকিৎ সকেরা থাকতে চান না। জাকিরুল ফরিদ প্রথম আলোকে বলেন, ‘কোনো রকমে প্রাণীগুলোর চিকিৎ সার কাজ চালিয়ে নিচ্ছি। এভাবে সব প্রাণীকে চিকিৎ সা দেওয়া সম্ভব নয়। অন্তত আরও দুজন চিকিৎ সক প্রয়োজন।’ চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কিউরেটর এ বি এম শহিদউল্লাহ চিকিৎ সক সংকটের কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, চিকিৎ সক বদলি হয়ে চলে যাওয়ায় প্রাণীদের প্রয়োজনীয় চিকিৎ সা দেওয়া সম্ভব হচ্ছে না। আট মাসেও কেনা হয়নি চিকিৎ সার সরঞ্জাম: চিড়িয়াখানার আধুনিকায়নের জন্য গত বছর ২৭ মে ‘চিড়িয়াখানার পশু-পাখির স্বাস্থ্যসেবা জোরদারকরণ কর্মসূচি’ নামের সাড়ে তিন কোটি টাকার কার্যক্রম গ্রহণ করে মৎ স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এর মধ্যে অসুস্থ বড় প্রাণীকে নিয়ন্ত্রণের জন্য স্কুইজবাক্স, রোগ নির্ণয়ের জন্য ডিজিটাল মাইক্রোস্কোপ, আলট্রাসনোগ্রাম, এক্স-রে, রক্ত পরীক্ষার সরঞ্জাম আছে। এসব সরঞ্জাম দক্ষিণ কোরিয়া, জাপান, চীন ও জার্মানি থেকে কেনার প্রস্তাব করা হয়েছিল। তবে এর কিছুই কেনা হয়নি। শহিদউল্লাহ বলেন, ‘আমরা বাজেট পেয়েছি সেপ্টেম্বরে। তারপর টেন্ডার দিয়েছি। দরপত্র যাচাই ও মূল্যায়নের প্রক্রিয়া শেষ হয়েছে। শিগগিরই কার্যাদেশ দেওয়া হবে।’