প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণীতে ভর্তির প্রাথমিক বাছাইয়ের ফল আজ মঙ্গলবার প্রকাশ করা হচ্ছে। মূল ক্যাম্পাসসহ শাখাগুলোর নোটিশ বোর্ডে ফল পাওয়া যাবে বলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে। আগামী ২১ ও ২২ ডিসেম্বর মূল ক্যাম্পাসে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হবে।এ বছর প্রতিষ্ঠানটিতে ভর্তির জন্য একটি আসনের বিপরীতে ১৫ জন ছাত্রী আবেদন করেছে। মূল ক্যাম্পাসসহ সব শাখা মিলিয়ে প্রথম শ্রেণীতে আসন আছে এক হাজার ৫৬৮টি। এর মধ্যে এক হাজার ৪৪০টি আসনে উন্মুক্ত লটারি হবে। বাকি আসনগুলো সংরক্ষিত।