প্রাথমিক শিক্ষকদের বিক্ষোভ সমাবেশ ১৫ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১৫ অক্টোবর ছয় দফা দাবিতে ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল রোববার সমিতির নীতিনির্ধারণী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রতিনিধি সভা আহ্বান করে ওই বিক্ষোভ সমাবেশ সফল করার আহ্বান জানানো হয়। ছয় দফায় সরকার ঘোষিত অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা অবিলম্বে বাস্তবায়ন, প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর সরকারি কর্মকর্তার পদমর্যাদা (দশম স্কেল), সহকারী শিক্ষকদের বেতন স্কেল প্রধান শিক্ষকের এক ধাপ নিচের (১১তম) স্কেল, সহকারী শিক্ষকদের পদোন্নতির জটিলতা নিরসন করে প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের পদবি থেকে শুরু করে প্রাথমিক শিক্ষা ক্যাডার সৃষ্টির দাবি রয়েছে।মু. আ. আউয়াল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় সহসভাপতি মো. হাবিবুর রহমান, জাহিদুর রহমান বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ভূঁইয়া, সিনিয়র যুগ্ম মহাসম্পাদক মমতাজ উদ্দিন আহম্মদ, ঢাকা মহানগরের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক খয়বর আলী প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।