প্রিন্স প্লাজায় আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুর রোডের প্রিন্স প্লাজায় গতকাল বুধবার দুপুরে অগ্নিকাণ্ডে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, গতকাল দুপুর দেড়টার দিকে প্রিন্স প্লাজার ভূগর্ভস্থ জেনারেটর রাখার কক্ষে শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। ফলে আগুনভীতি ছড়িয়ে পড়ে বিপণি কেন্দ্রটিতে। পরে ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশনের তিনটি গাড়ি ২০ মিনিটের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে। প্রাথমিক হিসাবে ওই অগ্নিকাণ্ডে আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।