প্রেডিডেন্সি ইউনিভার্সিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন। গতকাল বুধবার প্রতিষ্ঠানটির গুলশান কার্যালয়ে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়।প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ফাউন্ডেশনের চেয়ারপারসন রোকেয়া আফজাল রহমান কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে ফাউন্ডেশনের ভাইস চেয়ারপারসন মোয়াজ্জেম হোসাইন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুনুর রশীদ উপস্থিত ছিলেন। রোকেয়া আফজাল রহমান বলেন, ‘প্রেসিডেন্সি ইউনিভার্সিটি স্বল্প সময়ের মধ্যে ভালো করেছে। আমরা এ বিশ্ববিদ্যালয়কে একটি অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চাই।’এরপর বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাস থেকে বের হয়ে বনানী ক্যাম্পাসে গিয়ে শোভাযাত্রা শেষ হয়। দুই দিনব্যাপী আয়োজনের মধ্যে আছে চলচ্চিত্র প্রদর্শনী, ছবি প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সাজানো হয় বর্ণিল সাজে। সকাল থেকেই ক্যাম্পাসে ছিল উৎসবের আমেজ।