প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মামলায় হেরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অবমুক্ত হওয়া শিক্ষা ক্যাডারের ১৬২ জন শিক্ষককে ঢাকার বাইরে বিভিন্ন কলেজে বদলি করা হয়েছে। গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে তাঁদের বদলি করা হয়। ১১ আগস্ট এসব শিক্ষককে বদলি হওয়া কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী ২০১০ সালের ১৯ অক্টোবরের পর শিক্ষা ক্যাডার থেকে প্রেষণে থাকা শিক্ষকদের অন্যত্র বদলি হওয়ার কথা। কিন্তু শিক্ষকেরা বিশ্ববিদ্যালয়ে আত্তীভূত হওয়ার দাবিতে মামলা করেন। ওই মামলায় হেরে যাওয়ার পর গত মাসে তাঁদের লিভ টু আপিলের আবেদন (আপিল অনুমতির আবেদন) খারিজ করে দেন আপিল বিভাগ। এই রায়ের পর প্রেষণে থাকা শিক্ষকদের বিশ্ববিদ্যালয় থেকে অবমুক্ত করা হয়। পরে তাঁরা শিক্ষা মন্ত্রণালয়ে যোগদান করেন।