প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে গতকাল বৃহস্পতিবার। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সমাবর্তনে ৯৯৫ জন শিক্ষার্থীকে স্নাতক ডিগ্রি প্রদান করা হয়। এর মধ্যে ভালো ফলের জন্য একজন শিক্ষার্থী আচার্যের স্বর্ণপদক ও ১০ জন উপাচার্যের স্বর্ণপদক পান। আচার্যের পক্ষে শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করেন প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ। তিনি বলেন, স্বল্প সময়ের মধ্যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অনেক দূর অগ্রসর হয়েছে। সমাবর্তন বক্তা হিসেবে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী ডিগ্রি পাওয়া শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষিত ও সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। বিশেষ অতিথি সরকারি কর্মকমিশনের সদস্য শরীফ এনামুল কবীর দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নতুন কিছু শেখার জন্য সচেষ্ট থাকতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি মোয়াজ্জেম হোসেন ও বিশ্ববিদ্যালয়টির উপাচার্য মুহম্মদ মাহবুব আলী।