ফজলুল হক হলের ছাত্রদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের সাতজন ছাত্র শহীদ হন। তাঁদের স্মরণে হল প্রাঙ্গণে নির্মিত ‘সপ্তশহীদ স্মৃতিস্তম্ভ’ গতকাল মঙ্গলবার উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।শহীদ ছাত্ররা হলেন বাংলা বিভাগের মো. নজরুল ইসলাম, পরিসংখ্যানের মো. আবদুস সালাম, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের মো. মোস্তাক হোসেন, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞানের মো. গোলাম মাহবুব, ভূ-তত্ত্ব বিভাগের মো. আবুল কাশেম, ফার্মেসির মো. সেকান্দর আলী ও আবুল ফজল (বিভাগ জানা যায়নি)। উদ্বোধনের পর উপাচার্য বলেন, ‘দীর্ঘদিন পরে হলেও শহীদ ছাত্রদের স্মরণে এই স্মৃতিস্তম্ভটির নির্মাণকাজ শেষ করায় হল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।’উল্লেখ্য, ২০০১ সালের ১৩ সেপ্টেম্বর অধ্যাপক আনোয়ার হোসেন এই হলের প্রভোস্ট থাকাকালে স্মৃতিস্তম্ভটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. কামাল উদ্দীন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ফজলুল হক মুসলিম হলের প্রাক্তন প্রভোস্ট মো. আনোয়ার হোসেন, হলের বর্তমান প্রভোস্ট হারুনুর রশীদ, স্মৃতিস্তম্ভের ভাস্কর মো. হামিদুজ্জামান খান, হলের আবাসিক ও সহকারী শিক্ষক এবং ছাত্ররা। বিজ্ঞপ্তি।