ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনে হামলার ঘটনায় জাতীয় প্রেসক্লাবের নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে গত রোববারের হামলা, ভাঙচুর, লুটপাট ও সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় প্রেসক্লাব। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ এক যুক্ত বিবৃতিতে ওই ঘটনার নিন্দা জানান। তাঁরা বলেন, এ হামলা সাংবাদিকতা পেশার সুষ্ঠু বিকাশের পরিপন্থী। এটি স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রচর্চার ওপর আঘাত। প্রেসক্লাবের নেতারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিজ্ঞপ্তি।