ফতোয়া দিয়ে সাজা দেওয়ার ক্ষমতা কারও নেই: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, দেশের আইনের বিরুদ্ধে গিয়ে ফতোয়া দিয়ে কাউকে সাজা দেওয়ার ক্ষমতা কারও নেই। ফতোয়ার মাধ্যমে শাস্তি দেওয়া বেআইনি ও অপরাধ হিসেবে বিবেচিত। এ ধরনের শাস্তির বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি করতে আহ্বান জানান তিনি। রাজধানীর ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে গতকাল শনিবার এক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রী এ আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে শফিক আহমেদ বলেন, সর্বোচ্চ আদালতের রায় অনুযায়ী সংবিধানের বাইরে গিয়ে আইন নিজের হাতে নিয়ে ফতোয়ার নামে কাউকে শারীরিক নির্যাতন করা যাবে না। যথেষ্ট জ্ঞানী ও যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরাই ফতোয়া দিতে পারেন।ব্রিটিশ কাউন্সিল, ম্যাক্সওয়েল স্ট্যাম্প পিএলসি এবং সেন্টার ফর ইফেক্টিভ ডিসপিউট রেজল্যুশনের (সিইডিআর) বাস্তবায়িতব্য কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস (সিএলএস) কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রী এ কথা বলেন। বিজ্ঞপ্তি।