ফরমালিন দেওয়া ৪০ কেজি আঙুর ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাতিরপুলে ফলের বাজারের তিনটি দোকানের প্রায় ৪০ কেজি ফরমালিন দেওয়া আঙুর ধ্বংস করা হয়েছে।গতকাল বুধবার দুপুরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত হাতিরপুলে দেশ-বিদেশ ফ্রুট স্টোর, হাতিরপুল ফ্রুট স্টোর ও আল্লাহর দান ফ্রুট স্টোরে অভিযান চালান।বিএসটিআইয়ের সদস্যরা এসব দোকানে সংরক্ষিত আঙুর পরীক্ষা করে ফরমালিনের উপস্থিতি পান। পরে দোকানগুলোতে সংরক্ষিত প্রায় ৪০ কেজি আঙুর ধ্বংস করা হয়।হাতিরপুল ফ্রুট স্টোরের মালিক মো. বিল্লাল মিয়া দাবি করেন, আঙুরে ফরমালিন দেওয়ার সঙ্গে তিনি জড়িত নন। এসব আঙুর পুরান ঢাকার বাদামতলীতে অবস্থিত পাইকারি ফলের বাজার থেকে আনা হয়েছে।এর আগে ভ্রাম্যমাণ আদালত কলাবাগান মাঠসংলগ্ন রাজশাহী আমের মেলা, ধানমন্ডির নন্দন মেগাশপ ও মীনা বাজারে অভিযান চালান। তবে এসব দোকানের আম ও আঙুর পরীক্ষা করে বিষাক্ত কারবাইড ও ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়নি।নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল আমীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের সহকারী পরিচালক কে এম হানিফ। র্যাবের একটি দল অভিযানে সহায়তা করে।এদিকে, নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশার নেতৃত্বে পরিচালিত অপর এক ভ্রাম্যমাণ আদালত খিলগাঁওয়ের দুটি প্রতিষ্ঠানের কার্যালয়ে অভিযান চালায়। এখানে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করায় দুই ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়।অভিযানে-সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সাদেক ফার্মাসিউটিক্যালস অ্যান্ড ইউনানীর গোডাউনে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করে ‘জিঙ্কসন সিরাপ’ উৎপাদন করা হচ্ছিল। সাথী ফুড উৎপাদিত আমের আচার ও টমেটোর সসে অনুমোদন না নিয়ে মানচিহ্ন ব্যবহার করা হচ্ছিল।ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠান দুটির স্বত্বাধিকারী আনোয়ার আলম ভূঁইয়া এবং শহিদুল আলম ভূঁইয়াকে দুই বছর করে কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেন।