ফরিদ উদ্দিনকে নিয়ে কল্পকাহিনি প্রচার করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের সাবেক নেতা ফরিদ উদ্দিন আহমাদকে আটক করার ১৮ দিন পর পুলিশের সহযোগিতায় গণমাধ্যমে নানা কল্পকাহিনি প্রচার করা হচ্ছে বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাংসদ হামিদুর রহমান আযাদ গতকাল রোববার এক বিবৃতিতে এ দাবি করেন।বিবৃতিতে হামিদুর রহমান আজাদ বলেন, গত ১২ মার্চ মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং সোসাইটি মসজিদে মাগরিবের নামাজ পড়তে যাওয়ার সময় ডিবি পুলিশ ফরিদ উদ্দিনকে আটক করে নিয়ে যায়। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়। ১৮ দিন পরে পুলিশ বানোয়াট কাহিনি রচনা করে তাঁকে গণমাধ্যমের সামনে আনে। এর নিন্দা ও প্রতিবাদ জানানো হয় জামায়াতের পক্ষ থেকে।বিবৃতিতে দাবি করা হয়, গ্রেপ্তার হওয়া কথিত চার পাকিস্তানি নাগরিকের সঙ্গে চক্ষুবিশেষজ্ঞ ফরিদ উদ্দিনের কোনো সম্পর্ক নেই। সন্ত্রাসী সংগঠনের সঙ্গে তাঁর জড়িত থাকার কথাও বানোয়াট। তিনি জামায়াতের মাদারীপুর জেলা আমিরের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে চিকিৎসাসেবায় আত্মনিয়োগ করেন। সরকারের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ফরিদ উদ্দিনকে নিয়ে জঙ্গি সম্পর্ক আবিষ্কারের চেষ্টা করা হচ্ছে বলে বিবৃতিতে দাবি করা হয়। বিজ্ঞপ্তি