প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রকাশিত ফল পুনর্মূল্যায়নের দাবি জানিয়ে আবেদন করেছেন কয়েকজন পরীক্ষার্থী।ভালো পরীক্ষা দিয়েও প্রত্যাশিত ফল না হওয়ায় ১৭ পরীক্ষার্থী গতকাল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা প্রকাশিত ফলাফলে ভুল হয়েছে দাবি করে বলেন, ‘সঠিকভাবে খাতা পুনর্মূল্যায়ন করলে সত্য উদ্ঘাটিত হবে।’ সূত্র জানায়, এসব শিক্ষার্থী গতকাল সকালে ভর্তি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে বিজ্ঞান অনুষদের ডিন কার্যালয়ে হাজির হন। কিন্তু ফল পুনর্বিবেচনা করার সুযোগ নেই বলে জানান ডিন হাসনা হেনা বেগম। তবে বিকেলে উপাচার্যের নির্দেশে শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করে ডিন কার্যালয়।