ফলাফল পুনর্মূল্যায়নের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়ন এবং চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করা হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, ২২ মে পরিসংখ্যান বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে ১৬০ জন শিক্ষার্থীর মধ্যে ৫৬ জনই অকৃতকার্য হন। গত রোববার শিক্ষার্থীরা বিভাগের চেয়ারম্যান আশরাফ-উল-আলমের সঙ্গে দেখা করে ফলাফল পুনর্মূল্যায়নের দাবি জানান। শিক্ষার্থীদের অভিযোগ, চেয়ারম্যান দাবি না মেনে উল্টো তাঁদের সঙ্গে খারাপ আচরণ করেন। গতকাল দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। মানববন্ধনে শিক্ষার্থীরা পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়ন ও বিভাগের চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন।বিভাগের চেয়ারম্যান আশরাফ-উল-আলম বলেন, অকৃতকার্য শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতেন না। এ ছাড়া তাঁদের অনেকে চূড়ান্ত পরীক্ষার সাক্ষাৎকারেও উপস্থিত হননি।