ফারুককে পুড়িয়ে মারার প্রতিবাদে বিক্ষোভ করেছে আওয়ামী লীগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতালের আগের রাতে পরিবহন শ্রমিক ফারুককে পুড়িয়ে মারার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করেছে আওয়ামী লীগ। গতকাল সোমবার রাজধানীর সূত্রাপুরে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ-সমাবেশ শেষে কেন্দ্রীয় ও নগর নেতারা নিহত ফারুকের পরিবারের সঙ্গে দেখা করেন। তাঁরা নিহতের পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে আর্থিক সহায়তার আশ্বাস দেন।সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মোহাম্মদ নাসিম বলেন, হরতালের নামে অগ্নিসংযোগ, ভাঙচুর, জ্বালাও-পোড়াও ও জানমালের ক্ষতি করা গণতান্ত্রিক রাজনীতি হতে পারে না। মানুষ পুড়িয়ে মারার মতো নৃশংস ঘটনা জনগণ বরদাশত করবে না। আবু আহমেদ মান্নাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তৃতা করেন মিজানুর রহমান, আবদুল হক সবুজ, এম এ করিম, হেদায়েতুল ইসলাম প্রমুখ।