ফার্মগেটে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ফার্মগেটে গতকাল বৃহস্পতিবার ভোরে ট্রাকের ধাক্কায় অজ্ঞাতনামা ব্যক্তি নিহত হয়েছেন।তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, ভোর পাঁচটার দিকে ফার্মগেটের খামারবাড়িসংলগ্ন সড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাক ওই ব্যক্তিকে ধাক্কা দিলে তিনি আহত হন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর পর চালক পালিয়ে গেলেও পুলিশ ট্রাকটি আটক করেছে।