ফার্মগেটে সাউথ ব্রিজ হাউজিংকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ফার্মগেট এলাকার ইন্দিরা রোডে পরিবেশ আইন লঙ্ঘন করে বহুতল ভবন নির্মাণের অপরাধে সাউথ সিমফোনি নামে একটি বহুতল ভবনের নির্মাতা প্রতিষ্ঠান সাউথ ব্রিজ হাউজিং লিমিটেডকে দুই লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তর জানায়, নির্মাতা প্রতিষ্ঠানটিকে ২০১০ সালে বেইজমেন্টসহ ১৪ তলা আবাসিক ভবন নির্মাণের অনুমতি দেওয়া হয়। কিন্তু নির্মাতা প্রতিষ্ঠানটি ২০১১ সালের পরে তাদের ছাড়পত্রের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও নির্মাণকাজ অব্যাহত রাখে। এ অপরাধে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী গতকাল রোববার নির্মাতা প্রতিষ্ঠানকে জরিমানা করেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে পরিবেশ আইন মানতে নির্দেশ দেওয়া হয়। বিজ্ঞপ্তি।