ফার্মগেটে সাতটি প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পণ্যের মোড়কের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য লেখা না থাকা ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির চেষ্টা করার দায়ে সাতটি প্রতিষ্ঠানকে মোট ৬২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন এই অধিদপ্তরের উপপরিচালক আবুল হাশেমের নেতৃত্বে গতকাল শনিবার ঢাকার তেজগাঁও থানার ফার্মগেট এলাকায় পরিচালিত এক পরিদর্শনমূলক অভিযানে ওই জরিমানা করা হয়।গতকাল অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোড়কজাত পণ্যে সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য লেখা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৭ ধারা অনুযায়ী, ওই এলাকার নিউ মিষ্টি ভান্ডার, স্ট্যান্ডার্ড বেকারি, অক্ষর জেনারেল স্টোর, স্ট্যান্ডার্ড জেনারেল স্টোর, ইয়ামি ইয়ামি পিজা স্টোর ও ভাই ভাই মেডিসিন কর্নারকে মোট ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়।একই সঙ্গে নির্ধারিত মূল্যের বেশি দামে বিক্রির চেষ্টা করায় ভাই ভাই মেডিসিন কর্নার ও জাফর মেডিকেল স্টোরকে উক্ত আইনের ৪০ ধারা অনুযায়ী, মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ওই সাতটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও ঢাকা মহানগর পুলিশ ওই অভিযানে সহায়তা করেছে বলে অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।