ফাহিমা সভাপতি ও আজমতগীর মহাসচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কলেজশিক্ষকদের সংগঠন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন সভাপতি (পুনর্নির্বাচিত) ও অলিউল্লাহ মো. আজমতগীর মহাসচিব নির্বাচিত হয়েছেন। গত রোববার নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হলেও গতকাল মঙ্গলবার বেসরকারিভাবে ফল ঘোষণা করা হয়।নির্বাচনে কর্মকর্তাদের ৫১টি ও সদস্যদের ৬০টি নির্বাহী পদে নির্বাচন হয়। এতে ‘ফাহিমা-আজমতগীর’ এবং ‘নাসরীন-রাব্বী’ নামের দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এরমধ্যে ফাহিমা-আজমতগীর প্যানেল কর্মকর্তা পদের সব কটিতে ও সদস্যদের ৫৪টি পদে জয়ী হয়েছে। বিজ্ঞপ্তি।