ফায়ার সার্ভিস সপ্তাহ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দুর্ঘটনা, দুর্যোগে সবার পাশে সবার আগে’ স্লোগান নিয়ে গতকাল বুধবার থেকে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০১১।গতকাল সংস্থাটির মিরপুরের ট্রেনিং কমপ্লেক্সে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের কর্মী ও স্বেচ্ছাসেবকেরা অগ্নিনির্বাপণ ও উদ্ধার-ত ৎ পরতার মহড়া প্রদর্শন করেন। সেখানে অগ্নিনির্বাপণে ব্যবহূত যন্ত্রপাতি, কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শিত হয়।প্রধান অতিথির বক্তব্যে সাহারা খাতুন বলেন, মানুষের বিপদে সবার আগে ফায়ার সার্ভিসের কর্মীরাই সাড়া দেন। এত দিন তাঁদের কাজের পরিবেশ ভালো ছিল না। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তাঁদের জন্য আধুনিক যন্ত্রপাতি সংগ্রহ করা হয়েছে, তাঁদের ঝুঁকি-ভাতা দেওয়া হচ্ছে এবং প্রতিটি উপজেলায় ফায়ার স্টেশন তৈরির সিদ্ধান্ত বাস্তবায়ন করছে সরকার।বিশেষ অতিথির বক্তব্যে শামসুল হক ঢাকা ভাগ ইস্যু নিয়ে বলেন, আরও জনমুখী ও গণমুখী করার জন্য ঢাকা সিটি করপোরেশনকে ভাগ করা হয়েছে। শামসুল হক আরও বলেন, ‘কোনো কূটবুদ্ধি বাস্তবায়নের চিন্তা না করে সুচিন্তা নিয়ে, সুবুদ্ধি নিয়ে আসুন, আমরা ঢাকাকে উন্নত দেশের শহরগুলোর মতো করে গড়ে তুলি।’অগ্নিকাণ্ড প্রতিরোধ ও দুর্যোগ বিষয়ে মানুষের সচেতনতা বাড়াতে প্রতিবছর শুষ্ক মৌসুমের শুরুতে ফায়ার সার্ভিস সপ্তাহ পালন করা হয়। সপ্তাহব্যাপী কনসার্ট, শোভাযাত্রা, পোস্টার সাঁটানোসহ বিভিন্ন রকম সচেতনতামূলক প্রচারণা চালানো হবে।