ফায়ার সার্ভিসের স্থাপনা রক্ষার অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফায়ার সার্ভিসের সরঞ্জামাদি ও স্থাপনা রক্ষায় সবার সহযোগিতা কামনা করেছে সংস্থাটি। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ সহায়তা কামনা করে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যেকোনো দুর্যোগে-দুর্ঘটনায় রাত-দিন ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছে। এর সব গাড়ি ও অন্যান্য যন্ত্রপাতি জনগণের টাকায় কেনা। তাই এগুলো রক্ষা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব।ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বলেন, দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে কয়েকটি জায়গায় ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে সরঞ্জামাদি। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে জনগণ।