ফিজিওথেরাপি কলেজ নির্মাণে সরকারের আগ্রহ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে শারীরিক প্রতিবন্ধী ও চলাফেরার সমস্যায় আক্রান্ত ১০ শতাংশ মানুষকে সুস্থ করতে ফিজিওথেরাপিই একমাত্র চিকিৎসা। কিন্তু এই শিক্ষা অবহেলিত ও উপেক্ষিত। জমি বরাদ্দের প্রায় পাঁচ বছরেও স্বতন্ত্র ফিজিওথেরাপি কলেজ নির্মাণ করা হয়নি।গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশ ফিজিওথেরাপি শিক্ষা ও শারীরিক প্রতিবন্ধী ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ ম্যানুয়াল থেরাপি অ্যাসোসিয়েটস (বিএমটিএ) ও আইকন ফিজিও যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।সেমিনারে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির উপাচার্য আলিমউল্যা মিয়ান, কুয়েতের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল মজিদ মোল্লা, ফিজিওথেরাপির সাবেক অধ্যাপক এম এন আলম ও সেমিনার আয়োজক কমিটির আহ্বায়ক দলিলুর রহমান বক্তব্য দেন।