ফিজিওথেরাপি শিক্ষার্থীদের ‘রক্ত বিসর্জন’ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কলেজ অব ফিজিওথেরাপি ভবন দ্রুত নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। গতকাল রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁরা এ কর্মসূচি পালন করেন। একই দাবিতে আজ রক্ত বিসর্জন দেওয়ার কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। মানববন্ধনে ফিজিওথেরাপির দুই শতাধিক ছাত্র অংশ নেন। এ সময় তাঁরা দাবি-দাওয়াসংবলিত প্লাকার্ড, ফেস্টুন ও ব্যানার বহন করেন। এদিকে স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতির পর এক মাস পেরিয়ে গেলেও নির্মাণকাজ শুরুর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বাংলাদেশ ফিজিওথেরাপি স্টুডেন্টস ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, আজ সব শিক্ষার্থী তাঁদের শরীর থেকে সরাসরি রক্ত বের করে সেগুলো স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কুশপুত্তলিকায় নিক্ষেপ করবেন এবং পরে সেই কুশপুত্তলিকা দাহ করবেন।উল্লেখ্য, ভবন দ্রুত নির্মাণের দাবিতে শিক্ষার্থীরা ২১ জুন থেকে চতুর্থবারের মতো অনশন শুরু করলে নয় দিনের মাথায় স্বাস্থ্যমন্ত্রী ভবন নির্মাণের আশ্বাস দিয়ে অনশন ভাঙান। এর পর থেকে তাঁরা গত ২৫ দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ধর্মঘট করে আসছেন।