প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কলেজ অব ফিজিওথেরাপি ভবনের নির্মাণকাজ শুরু করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা অবস্থান ধর্মঘট প্রত্যাহার করেছেন। গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করে তাঁরা এ ঘোষণা দেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন বাংলাদেশ ফিজিওথেরাপি স্টুডেন্টস ইউনিয়নের (বাপসু) আহ্বায়ক রাসেল রানা। তিনি বলেন, ভবনের নির্মাণকাজ শুরুর মূল প্রতিবন্ধকতা ছিল কলেজের জন্য নির্ধারিত স্থানের অবৈধ স্থাপনা উচ্ছেদ। স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে ৫ আগস্ট অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ ছাড়া স্বাস্থ্যমন্ত্রীও আশ্বাস দিয়েছেন, দু-তিন মাসের মধ্যে ভবন নির্মাণের কাজ শুরু করা হবে। এই আশ্বাসের ভিত্তিতে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করা হলো। রাসেল আরও বলেন, ভবন নির্মাণের কাজ শুরু করতে দেরি হলে তাঁরা আবারও আন্দোলন শুরু করবেন।