ফিজিক্স অলিম্পিয়াড শুরু শুক্রবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাচ্‌-বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াড ঢাকা উত্তর আঞ্চলিক পর্ব আগামী শুক্রবার শুরু হচ্ছে।
ডাচ্‌-বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াড ঢাকা উত্তর আঞ্চলিক পর্ব আগামী শুক্রবার শুরু হচ্ছে।

ডাচ্‌-বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াড ২০২০-এর ঢাকা উত্তর আঞ্চলিক পর্ব আগামী শুক্রবার (১৭ জানুয়ারি) শুরু হচ্ছে। রাজধানীর ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকাল আটটায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ বছর ফিজিক্স অলিম্পিয়াডের যাত্রা শুরু হচ্ছে।

এ, বি ও সি ক্যাটাগরিতে এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। এ ক্যাটাগরিতে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির, বি ক্যাটাগরিতে অষ্টম ও নবম শ্রেণির এবং সি ক্যাটাগরিতে দশম ও একাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।

অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের জন্য অনলাইন নিবন্ধনের ব্যবস্থা করা হয়েছিল। অনলাইন নিবন্ধন ইতিমধ্যে শেষ হয়েছে। শুধু নিবন্ধিত শিক্ষার্থীরাই অলিম্পিয়াডে অংশ নিতে পারবে। ফিজিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে লিখিত ও বহুনির্বাচনী পরীক্ষার মাধ্যমে। আঞ্চলিক পর্বে বিজয়ী শিক্ষার্থীরাই পরে জাতীয় পর্বে অংশ নিতে পারবে।

ফিজিক্স অলিম্পিয়াডের আয়োজনে থাকবে প্রশ্নোত্তর পর্ব। সেরা প্রশ্নকারীদের জন্য থাকবে পুরস্কার। আর এসব প্রশ্নের জবাব দেবেন দেশবরেণ্য শিক্ষক ও গবেষকেরা।

বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াডের এই আয়োজনে পৃষ্ঠপোষকতায় রয়েছে ডাচ্‌–বাংলা ব্যাংক। ব্যবস্থাপনায় রয়েছে প্রথম আলো এবং ম্যাগাজিন পার্টনার হিসেবে রয়েছে বিজ্ঞানচিন্তা ও কিশোর আলো।